কলঙ্কিত আলো
ন্বিঃস্তব্ধ রজনী
চাঁদ আছে বাঁকা
কুয়াশায় চাদরে
নীল আকাশ ঢাকা
নিঘুম রাত
হিমহিম হাওয়া
স্মৃতি গুলো মনে
করে আসা যাওয়া
নিঃসঙ্গ আমি
আছি একা বসে
তাই দেখে তারারা
মিটিমিটি হাসে
আমি বলি হেসোনা
বড় কষ্ট আমার
অনেক কলঙ্কো আমার
শুধু একাকিত্ব নয়ে
তাই শুনে চাঁদ
হেসে বলে বোকা
কলঙ্কো আছে মোর
নই আমি একা
তারে আমি শুধাই
কি আছে তোমার
বলে সে হাত পেতো
দেখ আলোটুকু কার।